পবিপ্রবি প্রতিনিধি :
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম সাধারণ নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হওয়ায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও পটুয়াখালীর কৃতি সন্তান ড. মহিবুল আহসানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে শহীদ জিয়া গবেষণা পরিষদ।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান আনিস এক শুভেচ্ছা বার্তায় বলেন, ড. মহিবুল আহসানের মতো দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ একজন কর্মকর্তার নেতৃত্ব দেশের উচ্চশিক্ষা প্রশাসন, বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা এবং নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ড. মহিবুল আহসানের নেতৃত্বে উচ্চশিক্ষা খাতের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত শিক্ষাবিষয়ক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে এবং ইউজিসির কর্মকাণ্ড আরও সেবামুখী ও গতিশীল হবে।
সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক তালুকদার এক বার্তায় বলেন, ড. মহিবুল আহসানের এ বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং উচ্চশিক্ষা প্রশাসনে দক্ষ ও যোগ্য নেতৃত্বের প্রতি কর্মকর্তাদের আস্থার প্রতিফলন।
এদিকে শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. সগিরুল ইসলাম মজুমদার বলেন, ড. মহিবুল আহসান একজন গ্রহণযোগ্য, সৎ ও কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে ইউজিসির কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।
উল্লেখ্য, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম সাধারণ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়ে ড. মহিবুল আহসান দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন।

