etcnews
ঢাকাThursday , 18 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবিস্থ ঝিনাইদহ ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে রিয়াদ-সাকিব

etcnews
June 18, 2026 2:49 pm
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ঝিনাইদহ ছাত্র কল্যান পরিষদের নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রিয়াদ পারভেজ এবং সাধারণ সম্পাদক মাইক্রোবায়োলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ কামরুল হাসান সাকিব।

মঙ্গলবার (১৬ জুন) যবিপ্রবির ঝিনাইদহ ছাত্র কল্যান পরিষদের সাবেক সভাপতি মোঃ লিখন হোসাইন এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসতিয়াক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্যে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি স্বাধীন বিশ্বাস, এম এম তৌফিক এবং মোঃ সোহাগ উদ্দিন। যুগ্ম-সাধারণ সম্পাদক সৌমিত্র বিশ্বাস শুভ। সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত সিয়াম। সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর রানা। কোষাধ্যক্ষ পারভেজ হাসান। সহকারী কোষাধ্যক্ষ রাজু আহমেদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর্ত্য রায়। সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আহাদ আলী। দপ্তর সম্পাদক মোঃ মাহবুর রহমান অন্তু। উপ-দপ্তর সম্পাদক মোঃ রেদোয়ান হক রাতুল। ক্রীড়া সম্পাদক নাফিজ হাসান। সাংস্কৃতিক সম্পাদক মোছাঃ পূর্ণিমা খাতুন। ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া শিমু।

এছাড়াও কার্যকরী সদস্য শোয়েব আকতার, হাসিবুর রহমান, সমাপ্তি বিশ্বাস, প্রত্যয় সাহা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।