পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন ওশানোগ্রাফি অনুষদের ডিন ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। পাশাপাশি প্রয়োজনবোধে কর্তৃপক্ষ যে কোনো সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করবে।
উল্লেখ্য, উপাচার্যের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।

