ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) প্রথমবারের মতো ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০: ইন্টার্নশিপ প্রিপারেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২০ জুন (শনিবার) ডিআইইউ বিজনেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রস্তুতি ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে দিকনির্দেশনা দিতে এ আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের বিসিইএল ভবনে আয়োজিত এ সেশনে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক সম্পন্নকারী এবং ইন্টার্নশিপ প্রত্যাশীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
আয়োজন বিষয়ে ক্লাবটির সভাপতি শেখ শোয়েব বলেন, অনুষ্ঠানে কীভাবে ইন্টার্নশিপের সুযোগ খুঁজে পাওয়া যায়, কার্যকর আবেদন কৌশল, বাস্তব অভিজ্ঞতা বিনিময়, ইন্টার্নশিপ খোঁজার সময় সাধারণ ভুলগুলো এড়িয়ে চলার উপায় এবং অভিজ্ঞ ইন্টার্নদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। পাশাপাশি কর্পোরেট জগত সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা উন্নত হবে বলে আমরা আশা করছি।
এ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে শম্ভব। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রাইজিংবিডি ডটকম এবং পাবলিসিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।
এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

