etcnews
ঢাকাThursday , 11 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ উপাচার্যের

etcnews
June 11, 2026 5:25 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন দপ্তরের শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় তিনি সততা, জবাবদিহিতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

১১ জুন (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী, আরটিসির পরিচালক অধ্যাপক ড. মামুন-উর-রশিদ, অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. জসীম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেলের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষারসহ বিভিন্ন দপ্তরের শাখা প্রধানরা।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষা প্রদানের প্রতিষ্ঠান নয়; এটি জ্ঞান সৃষ্টি, গবেষণা, উদ্ভাবন এবং মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই।”

তিনি আরো বলেন, “অতীতে বিভিন্ন কারণে পবিপ্রবিতে শিক্ষার প্রত্যাশিত পরিবেশ ব্যাহত হয়েছিল। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে সেই পরিস্থিতি উত্তরণে কাজ করা হবে। পবিপ্রবিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ পরিণত করাই প্রশাসনের লক্ষ্য।”

শাখা প্রধানদের উদ্দেশে তিনি আরো জানান, “প্রতিটি দপ্তরের দক্ষ ও স্বচ্ছ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। শিক্ষার্থী কল্যাণ, একাডেমিক উৎকর্ষ ও গবেষণার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় সভায় অংশগ্রহণকারীরা প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।