etcnews
ঢাকাSunday , 10 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মা দিবসে মাকে নিয়ে গাইলেন বুবলীর বোন নাজমিন মিমি

etcnews
May 10, 2026 7:38 pm
Link Copied!

চিত্রনায়িকা শবনম বুবলীর বড় বোন নাজমিন মিমি। মা দিবস উপলক্ষে নিজের ফেসবুক প্রোফাইলে মাকে নিয়ে একটি আবেগঘন গান প্রকাশ করেছেন তিনি। গানের সুর করতে গিয়ে এবং গাইতে গিয়ে আবেগে বারবার কেঁদেছেন এই গায়িকা।গানটির ক্যাপশনে মিমি তার অনুভূতির কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘জীবনে এই একটি গান সুর করতে বসে এবং গাইতে গিয়ে অনেকবার চোখ ভিজে গেছে আজও ভিডিও করতে গিয়ে চোখের কাজল মুছতে হয়েছে বারবার। আসলে মা বিষয়টা তো তাই ভালোবাসা আর আবেগের জায়গা। স্বপ্ন ছিল আমার মাকে এবং বিশ্বের সব মায়েদের আমি একটি গান উপহার দেব কারণ আমিও তো একজন মা।’গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন নাজমিন মিমি নিজেই। গানটির কথা লিখেছেন এবং সংগীত আয়োজন করেছেন আহমেদ হুমায়ূন। এ ছাড়া এই কাজে সহযোগিতার জন্য জাহিদ হাসান আকাশকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গানটির কথায় মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ পেয়েছে। গানে গানে মিমি বলেছেন, ‘আমার চোখের পাতা থাকবে খোলা আসুক যত দুঃখ সবই হারিয়ে গেলেও পূর্ণই রবে আমার এই বুক। এই চোখে যে আমি রেখেছি মাগো শুধু তোরই মুখ এই বুকে যে আমি রেখেছি মাগো তোরই স্নেহের সুখ।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।