সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর হাতে ধরা বেগুনি রঙের একগুচ্ছ ফুলের ছবি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। নীল শাড়িতে গ্রামীণ প্রকৃতির মাঝে তোলা ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “এটা কি ফুল? কারা কারা চিনেন?”—সে তরুণী আর কেউ নয়, মিডিয়া জগতের জনপ্রিয় মুখ নায়িকা পরিমনি। আর এই পোস্টের পরই শুরু হয় নেটিজেনদের নানা মন্তব্য ও অনুমানের ঝড়।
অনেকে ফুলটিকে “কচুরিপানা ফুল” বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ এটিকে জলাশয়ের সৌন্দর্য বাড়ানো এক ধরনের জলজ ফুল হিসেবে উল্লেখ করেন। ছবির নান্দনিকতা ও ঐতিহ্যবাহী সাজও প্রশংসা কুড়িয়েছে নেটদুনিয়ায়।ছবিতে দেখা যায়, বেগুনি রঙের ফুল মাথার কাছে ধরে ক্যামেরাবন্দি হয়েছেন জনপ্রিয় নায়িকা পরিমনি। পেছনে সবুজ প্রকৃতি ও গ্রামীণ পরিবেশ ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পোস্টটি ইতোমধ্যে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে শেয়ার হতে শুরু করেছে।
নেটিজেনদের ভাষ্য, সাধারণ একটি ফুল নিয়েও এমন সুন্দর উপস্থাপন সামাজিক মাধ্যমে ভিন্ন মাত্রা যোগ করেছে।

