etcnews
ঢাকাSunday , 10 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বিশ্বরঙের আয়োজনে উজ্জ্বল হলো বৈশাখী মুখ ২০২৬ বিজয়ীরা

etcnews
May 10, 2026 6:47 pm
Link Copied!

“বিশ্বরঙ বৈশাখী মুখ ২০২৬” ফটো কনটেস্টের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ ফটোশুট, সার্টিফিকেট ও গিফট হ্যাম্পার প্রদান অনুষ্ঠান। প্রাণবন্ত এই আয়োজনে অংশ নেন বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ীরা। অনুষ্ঠানের পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস এবং প্রফেশনাল ফটোশুটের ব্যস্ততা।
অনুষ্ঠানে ফাইনালিস্টদের জন্য বিশেষ গিফট হ্যাম্পার প্রদান করে বুট ক্যাম্প। বুট ক্যাম্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডার মেম্বার মোহাম্মদ মুসলেম মিয়া এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা তরুণদের সৃজনশীলতা ও আত্মপ্রকাশের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্বরঙের ফাউন্ডার ও কর্ণধার বিপ্লব সাহা বলেন, নতুন প্রজন্মের প্রতিভাবান মুখগুলোকে সামনে নিয়ে আসা এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তোলাই “বিশ্বরঙ বৈশাখী মুখ” আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, ভবিষ্যতেও নতুনদের নিয়ে আরও বড় পরিসরে এবং সৃজনশীল আয়োজনের মাধ্যমে কাজ করে যেতে চায় বিশ্বরঙ।
প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরুষ ক্যাটাগরিতে “বৈশাখী মুখ ২০২৬” নির্বাচিত হয়েছেন মাসুদ রানা এবং নারী ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন শারমিন ইতি।
“বেস্ট হেয়ার” ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন স্বপ্নিল বণিক। “বেস্ট স্মাইল” পুরুষ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন রিয়ান চৌধুরী, নারী ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন আফসারাহ ইশরাত এবং কিডস ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন নুসাইব কবির।
এছাড়াও নারী ক্যাটাগরিতে সেরা দশ জন, পুরুষ ক্যাটাগরিতে সেরা ছয় জন এবং কিডস ক্যাটাগরিতে সেরা পাঁচ জন ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
আয়োজকরা জানান, নতুন মুখ ও প্রতিভাবানদের জন্য বিশ্বরঙ ভবিষ্যতেও আরও বড় পরিসরে সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।