মা ও সন্তানের অদৃশ্য ভালোবাসা, না বলা অনুভূতি আর হৃদয়ের গভীর আবেগকে কেন্দ্র করে মা দিবসে প্রকাশিত হয়েছে নতুন বাংলা গান ‘মা’। গানটি নিয়ে ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
গানটিতে কণ্ঠ দিয়েছেন গানের মানুষ মাশরুর। এর কথা, সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি নিজেই। মাশরুরের সঙ্গে গানটির নির্দেশনায় ছিলেন রুমকি রুসা।
মাশরুর জানান, ‘মা’ গানটির প্রতিটি শব্দ ও সুরে ফুটে উঠেছে মায়ের প্রতি সন্তানের অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা এবং জীবনের গভীর আবেগময় সম্পর্কের গল্প। বর্তমান ব্যস্ত জীবনে অনেক সময় মাকে ভালোবাসার কথাগুলো বলা হয়ে ওঠে না। সেই না বলা অনুভূতিগুলোই সুর ও কথার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই গানে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মা দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাওয়া এই গানটি শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে এবং মাকে নতুনভাবে অনুভব করার এক আবেগঘন উপলক্ষ তৈরি করবে।
১০ মে গানটি প্রকাশ পেয়েছে Gaaner Manush Mashrur YouTube Channel এবং Gaaner Manush Mashrur Facebook Page- এ।

