etcnews
ঢাকাSaturday , 9 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রাতেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে

etcnews
May 9, 2026 6:44 pm
Link Copied!

দেশের ছয় অঞ্চলে রাতের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।শনিবার (৯ মে) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে- শনিবার রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পাশাপাশি বর্ধিত ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।