etcnews
ঢাকাSaturday , 9 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নতুন সিনেমায় আশনা হাবিব ভাবনা

etcnews
May 9, 2026 5:24 pm
Link Copied!

দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার ফিরছেন নগরজীবনের রুক্ষ বাস্তবতার গল্প নিয়ে। ‘ভয়ংকর সুন্দর’ দিয়ে রূপালি পর্দায় নিজের জাত চেনানো ভাবনা এখন রীতিমতো উড়ছেন। একদিকে মস্কোর আন্তর্জাতিক মঞ্চে নিজের নাম খোদাই করা, আর অন্যদিকে নতুন সিনেমার চমক। ভাবনার ক্যারিয়ারে যেন এখন বইছে বসন্তের হাওয়া। শহরতলীর প্রেম, বিচ্ছেদ আর বেঁচে থাকার অদম্য সংগ্রামের আখ্যান ‘ঢাকা ১২০৫’-এ এবার কোন রূপে ধরা দেবেন এই অভিনেত্রী?জানা যায়, সিনেমাটি নির্মাণ করছেন ওয়ালিদ আহমেদ। এই সিনেমায় ভাবনার বিপরীতে অভিনয় করছেন নবাগত রাকিব হোসেন।নতুন সিনেমা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘ঢাকা ১২০৫’-এর কাজ ইতিমধ্যেই প্রায় শেষ। আশি শতাংশের মতো শুটিং হয়ে গেছে। একটি গান ও কিছু ডাবিং বাকি আছে। আমরা চেষ্টা করছি সুন্দর একটি সময়ে চলচ্চিত্রটি সবার সামনে নিয়ে আসতে।

সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন স্থানে। সিনেমাটিতে ঢাকার অন্দরজীবনের নানা অচেনা বাস্তবতা তুলে ধরা হয়েছে।
ছবিটি নিয়ে নির্মাতা বলেন, ‘ভাবনা ও রাকিবের খুনসুটি এবং সম্পর্কের রসায়ন পুরো সিনেমাজুড়ে দর্শক দেখতে পাবেন। আমরা চেষ্টা করেছি ঢাকার একেবারে ভেতরের গল্পকে সিনেমার ভাষায় তুলে ধরতে।

এই শহরের মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও অদেখা বাস্তবতা মিলিয়ে ‘ঢাকা ১২০৫’ দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হবে।’

ভাবনার কাজের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘ভাবনা অত্যন্ত নিবেদিত একজন শিল্পী। প্রচণ্ড রোদের মধ্যেও তিনি শুটিং চালিয়ে গেছেন। অন্যদিকে, রাকিব যেকোনো চরিত্রে নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।