etcnews
ঢাকাThursday , 7 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

etcnews
May 7, 2026 5:40 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আগামী ৭ জুন শুরু হচ্ছে। এদিন বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে।বৃহস্পতিবার (৭ মে) এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও জাতীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আসন্ন বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।