etcnews
ঢাকাWednesday , 6 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ফরাসি উদ্যোগে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’

etcnews
May 6, 2026 9:50 pm
Link Copied!

বিনোদন প্রতিবেদক :

ফ্রান্সের নবগঠিত শিল্প সংস্থা ‘থিয়েটার দ্য লা মেজঁ ফ্রঁসেজ’ বাংলাদেশের জন্য একটি অনলাইন বাংলা থিয়েটার ডিপ্লোমা কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। বাংলা নাট্যচর্চাকে আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারণের লক্ষ্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটির বাংলাদেশ চ্যাপ্টার হিসেবে ‘ফ্রেঞ্চ হাউস থিয়েটার ডিপ্লোমা’ নামের এই তিন মাসব্যাপী অনলাইন কোর্সে থাকছে নাট্যলেখন, অভিনয়, নির্দেশনা, মঞ্চ ও আলো পরিকল্পনার প্রশিক্ষণ। কোর্স শেষে অংশগ্রহণকারীরা তিনটি পূর্ণাঙ্গ প্রযোজনায় অংশ নেবেন।

এর মধ্যে দ্বিতীয় প্রযোজনাটি বিশেষভাবে আলোচনায় এসেছে। এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, যেখানে সেনানিবাসে তৎকালীন মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা তুলে ধরা হবে। নাটকটির নাম রাখা হয়েছে ‘জেড’।

আয়োজকদের মতে, এই প্রযোজনায় প্রয়াত সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খান এবং শহীদ চলচ্চিত্রকার জহির রায়হানের সঙ্গে জিয়াউর রহমানের একটি কাল্পনিক নাট্যসংযোগ দেখানো হবে। নাটকটি ইতিমধ্যে রচনার পর্যায় শেষ করেছে এবং কপিরাইট ও সংস্কৃতি মন্ত্রণালয়কে জানানোর প্রস্তুতি চলছে।

তারা আরও জানান, ‘জেড’ ভবিষ্যতে ইংরেজি ও ফরাসি ভাষায় অনুবাদ করে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। এমনকি ফ্রান্সের স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণেও এটি মঞ্চস্থ করার ভাবনা রয়েছে।

ডিপ্লোমা কোর্সের অংশ হিসেবে তৃতীয় প্রযোজনায় বেগম রোকেয়াকে নিয়ে একটি ইম্প্রোভাইজড নাট্যপ্রয়াস এবং প্রথম প্রযোজনায় ‘শকুন্তলা’ অবলম্বনে একটি পৌরাণিক নাটক থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলা নাট্যচর্চাকে বিশ্বমঞ্চে আরও বিস্তৃত করার পাশাপাশি তরুণ শিল্পীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।