etcnews
ঢাকাWednesday , 6 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

এবার পশুর হাটে থাকতে পারে সেনাবাহিনী-বিজিবি

etcnews
May 6, 2026 12:21 pm
Link Copied!

পশুর হাট ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং যানজট এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিবিজি, র‍্যাব মোতায়েন করা হতে পারে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম।বুধবার (৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।প্রতিবছর গাবতলী পশুর হাট ঘিরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এবার ঢাকাসহ সারাদেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন।

এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি প্রয়োজন হলে সেনাবাহিনী, র‍্যাব মোতায়েন করব। বিজিবিও মোতায়েন করা হবে। এর বাইরে এখানে স্বাস্থ্য ক্যাম্প থাকবে।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।