etcnews
ঢাকাWednesday , 6 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

যবিপ্রবির আইসিটি সেলের নতুন পরিচালক ড. মেহেদী হাসান

etcnews
May 6, 2026 12:20 am
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেলের নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো: জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসানকে আইসিটি সেলের পরিচালকের (অতিরিক্ত) দায়িত্ব প্রদান করা হলো। বিধি মোতাবেক তিনি ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নবনিযুক্ত পরিচালক ড. মেহেদী হাসান জুয়েল বলেন, আমার প্রধান অগ্রাধিকার হবে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে র‍্যাঙ্কিং সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইটে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও উপস্থাপন করা যাতে বিশ্ববিদ্যালয়ের অর্জনসমূহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতা বৃদ্ধি করে। এছাড়াও অ্যালামনাই ডাটাবেজ তৈরি, শিক্ষার্থী ও গবেষকদের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও ডিজিটাল টুলস প্রাপ্তির ব্যবস্থাসহ আরো কিছু পরিকল্পনা রয়েছে। আইসিটি সেলের নিয়মিত সেবাগুলো যেমন ক্যাম্পাস, হল ও ডরমিটরির ইন্টারনেট সেবার রক্ষণাবেক্ষণ ও দ্রুত সমস্যা সমাধান আরো বেগবান করতে উদ্যোগ গ্রহণ করবো।

উল্লেখ্য, ড. মেহেদী হাসান জুয়েল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন, পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

/কানিজ/রাব্বীল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।