etcnews
ঢাকাTuesday , 5 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

‘বিজয়ের জয় তোমার জন্মদিনের সেরা উপহার’

etcnews
May 5, 2026 3:27 pm
Link Copied!

দক্ষিণী তারকা বিজয়, যিনি ‘থালাপতি’ নামেও পরিচিত, অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতিতেও দাপট দেখাচ্ছেন। মাত্র ৫১ বছর বয়সেই তিনি নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) গড়ে তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক সৃষ্টি করেছেন। এবারের বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই তার দল একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে।

২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে এগিয়ে রয়েছে টিভিকে।ইতিমধ্যেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের সঙ্গে জোট করার আগ্রহ দেখিয়েছে। ফলে খুব দ্রুতই তামিল রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠতে পারেন বিজয়—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

এই জয়ের আবহেই আবারও আলোচনায় এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জন। 

৪ মে, ফল ঘোষণার দিনই ছিল তৃষার জন্মদিন।

সকালে তিনি তিরুপতির তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরে পূজা দেন। অনুরাগীদের ধারণা, বিজয়ের সাফল্য কামনাতেই তিনি সেখানে গিয়েছিলেন।

পরে যখন বিজয়ের জয় প্রায় নিশ্চিত, তখন অভিনেতার বাড়ির সামনে ভক্তদের উল্লাসের মাঝেই তৃষার উপস্থিতি আরও জল্পনা বাড়ায়। এই পরিস্থিতিতে অভিনেত্রী লক্ষ্মী মঞ্চুর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।