etcnews
ঢাকাThursday , 30 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরে স্বপদে বহাল বেলাল হোসেন সরকার

etcnews
April 30, 2026 12:14 am
Link Copied!

দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে আবারও কর্মচাঞ্চল্যে ফিরছে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তর। স্বপদে পুন:বহাল করা হয়েছে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক মো. বেলাল হোসেন সরকারকে।ফলে ৬ সপ্তাহ অচলাবস্থা শেষে পুরোদমে কাজ শুরু করতে পারবে এই দপ্তরটি। উল্লেখ্য সম্প্রতি রেলনিউজ এই বিষয়ে সংবাদ প্রকাশ করলে দৃষ্টি গোচর হয় মাননীয় রেলপথ মন্ত্রী ও রেলপথ প্রতিমন্ত্রীর।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা বদলি ও পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে জানা যায় সরঞ্জাম নিয়ন্ত্রক বিভাগের কয়েকজন কর্মকর্তার দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
প্রজ্ঞাপনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সরঞ্জাম নিয়ন্ত্রক, পাহাড়তলী, চট্টগ্রাম (চ.দা.)-এ কর্মরত মো. বেলাল হোসেন সরকারের পূর্বের বদলি/পদায়ন সংক্রান্ত আদেশটি বাতিল করা হয়েছে। ফলে তিনি বর্তমান দায়িত্বেই বহাল থাকছেন বলে প্রজ্ঞাপন থেকে জানা গেছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
নতুন আদেশে রাজশাহীর সরঞ্জাম নিয়ন্ত্রক মো. আনোয়ারুল ইসলামকে অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক চট্টগ্রাম এস এম রাশেদ ইবনে আকবরকে রাজশাহীতে সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উক্ত প্রজ্ঞাপনের কারনে স্বস্তি ফিরছে রেলসংশ্লিষ্টদের মাঝে।কারন রেলওয়ের প্রান এই বিভাগটি অচল থাকলে পুরো রেলওয়ে ক্ষতিগ্রস্ত হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।