যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক এবং অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান ও তানজিলা ইসরাত দিনা ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ কোরবান আলী, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মাসুম বিল্লাহ ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দের মধ্যে ড. মোঃ আলমগীর বাদশা, ড. রনি মল্লিক, ড. মোঃ হুমায়ুন কবির, ড. মোহাম্মাদ আবদুর রশিদ, ড. মোঃ ওহিদুজ্জামান, বোরহানুল আসফিয়া, শাহাদাত জামান এবং আব্দুল্লাহ আল রোমান।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ড. মোঃ কোরবান আলী বলেন, পদার্থবিজ্ঞান বিভাগ একটা মূল বিষয়গুলোর মধ্যে একটা। ফলিত বিজ্ঞানের ভিত্তি এই পদার্থবিজ্ঞান। তোমরা তোমাদের জায়গা থেকে সর্বচ্চোটা দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের কে সাহায্য করার জন্য তোমাদের বিভাগের শিক্ষকরা পাশে আছেন।
/কানিজ /রাব্বীল

