etcnews
ঢাকাWednesday , 22 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আলিয়ার ছবি বিকৃত করে প্রচারণা, অভিযোগের তীর যার দিকে

etcnews
April 22, 2026 5:28 pm
Link Copied!

বলিউডের অনেক তারকা নিজেদের কণ্ঠ বা ছবি বিনা অনুমতিতে ব্যবহার রোধে আইনিব্যবস্থা নিচ্ছেন। এর মধ্যে অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বেশ কয়েকজন তারকা ইতিপূর্বে ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সেই পথে হাঁটলেন। তার ছবি বিনা অনুমতিতে ব্যবহারের অভিযোগ করেছেন পাকিস্তানের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিনেত্রী আলিয়া ভাটের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন লুকে নিজেদের ব্র্যান্ডের পোশাক বসিয়ে প্রচার চালাচ্ছে সংস্থাটি। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তানের ওই পোশাক ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আলিয়ার একাধিক ছবি দেখা গেছে। সেখানে অভিনেত্রীকে বিভিন্ন রঙের সিল্কের পোশাকে দেখা গেলেও ছবিগুলো মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় সেগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে। আলিয়া ভাটের লরিয়েল প্যারিস র্যাম্প ওয়াক, মিলান ফ্যাশন উইক এবং ডিজাইনার সব্যসাচীর ফটোশুটের ছবিগুলোকে বিকৃত করে নিজেদের ব্র্যান্ডের পোশাক যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনের ক্যাপশনে দাবি করা হয়েছে, আলিয়া নিজেও এ পোশাকগুলো দেখলে পছন্দ করবেন।সামাজিক মাধ্যমের নেটিজেনরা আলিয়ার এ বিষয়টিকে প্রতারণা ও নিম্নমানের মার্কেটিং হিসেবে অভিহিত করেছেন। অনেক ভক্ত-অনুরাগী আইনিব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

/ইমন খান

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।