etcnews
ঢাকাMonday , 20 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

স্বপ্নভঙ্গ শোবিজ তারকাদের, সংরক্ষিত আসনে মনোনয়ন পাননি কেউ

etcnews
April 20, 2026 4:12 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেলেও সংরক্ষিত নারী আসন ঘিরে আশায় ছিলেন শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায়ও এসেছিলেন তারা। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর পূরণ হলো না।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রিজভী জানান, জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণের পর মনোনয়ন বোর্ড ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে।

তবে ঘোষিত তালিকায় শোবিজ অঙ্গনের কোনো শিল্পীর নাম দেখা যায়নি।

এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, মডেল মেঘনা আলম এবং রুকাইয়া জাহান চমক।তাদের অনেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রত্যাশা পরিণত হলো হতাশায়।

মনোনয়ন পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।