etcnews
ঢাকাSaturday , 18 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

লালন মেলাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চান চমক

etcnews
April 18, 2026 3:46 pm
Link Copied!

রাজনীতির মাঠে নতুন পদচারণা হলেও নিজের লক্ষ্য ও ভিশন নিয়ে বেশ স্পষ্ট চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সরব থাকা রুকাইয়া জাহান চমক। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হয়েছেন তিনি। শুক্রবার বিকেলে দলটির মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকার শেষে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও কুষ্টিয়া নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন তিনি।

বিএনপির হয়ে কাজ করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চমক বলেন, ‘আমাকে বলা হয়েছে যে আপনি কি বিএনপিকে সার্ভ করতে চান কি না। আমি বলেছি হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। তবে আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। বিএনপি যদি আমাকে সেই সুযোগ ও প্ল্যাটফর্ম দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’নিজের এলাকা কুষ্টিয়াকে একটি সাংস্কৃতিক কেন্দ্র বা কালচারাল হাব হিসেবে উল্লেখ করেন তিনি। লালন মেলাকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে চমক বলেন, ‘কুষ্টিয়া একটি কালচারাল হাব, যেখানে লালন মেলা হয় এবং মানুষ সাম্যের গান গায়। আমি গ্লোবালি লালন মেলাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে চাই যেন পৃথিবীর মানুষ অপেক্ষা করবে কবে লালন মেলা হবে।’আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, ‘পুরো পৃথিবীতে যেমন নানা উৎসব হয়, লালনটাও ওরকম হতে পারে।’

কুষ্টিয়ার ঐতিহ্য ও কাঠামোগত উন্নয়নের বিষয়েও নিজের পরিকল্পনার কথা জানান এই মনোনয়নপ্রত্যাশী। তিনি বলেন, ‘কুষ্টিয়ার বিভিন্ন সুন্দর হেরিটেজ জায়গাগুলোকে আমি আরও রিপ্রেজেন্ট করতে চাই এবং কালচারাল হাবটাকে আরও বেশি পেট্রোনাইজ করতে চাই। আমার মনে হয় পটেনশিয়াল এবং এক্সিকিউশনাল জায়গাতে একটা অ্যালাইনমেন্ট দরকার। কুষ্টিয়াতে কাঠামোগতভাবে অনেক পরিবর্তন দরকার, সেগুলোতে আমি কাজ করতে চাই।’

রাজনীতিতে আসার ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নতুন অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং জীবনকে দেশের মানুষের জন্য মিনিংফুলি কন্ট্রিবিউট করতে চাই। এটি আমার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।