etcnews
ঢাকাFriday , 17 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় প্রথমবার শতকন্ঠে বর্ষবরণ,সাংস্কৃতিক জাগরণে নতুন দিগন্ত

etcnews
April 17, 2026 11:46 pm
Link Copied!


কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ইতিহাসে এই প্রথমবারের মতো শতকণ্ঠে বর্ষবরণ আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন রবীন্দ্র সম্মেলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অশোক সাহা। তিনি বলেন, এত বড় আয়োজনের সাহস দেখিয়েছে ‘তরঙ্গ’ নামের সংগঠন, যা সত্যিই প্রশংসনীয়।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির আঙ্গিনায় ‘তরঙ্গ’ আয়োজিত শতকণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সুমাইয়া খানম। তিনি বলেন, কুষ্টিয়ার মাটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যিক মীর মশাররফ হোসেন ও গগন হরকরার মতো গুণীজনের পদচারণা রয়েছে, যা আমাদের জন্য গর্বের। এমন আয়োজন জেলার সাংস্কৃতিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, যারা মনেপ্রাণে সংস্কৃতিকে ধারণ করেন, তারা কখনোই খারাপ হতে পারেন না।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক তোফাজ্জেল হোসেন। তিনি বলেন, আমরা অনেকেই বাংলা ভাষার চর্চা থেকে দূরে সরে যাচ্ছি। কেবল পহেলা বৈশাখ এলেই আমরা বাংলা ভাষা ও সংস্কৃতির খোঁজ করি—এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
সংগঠনের সভাপতি তাসফি রোহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন কানাই রানা এবং কবি কনক চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীর তনিমা।
পরে শতাধিক শিল্পীর সমন্বয়ে বর্ণাঢ্য সংগীত পরিবেশনার মাধ্যমে শতকণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

/কেএফ/জামাল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।