etcnews
ঢাকাFriday , 17 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ মায়ের জন্য সাহায্য চাইলেন নাট্যকার সুস্ময় সুমন

etcnews
April 17, 2026 1:52 pm
Link Copied!

জনপ্রিয় নাট্যকার সুস্ময় সুমনের মা গতকাল স্ট্রোক করেছেন অপরদিকে তার ভাইও দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন।

দীর্ঘ ১০ মাস ধরে ক্যান্সার আক্রান্ত ভাইয়ের চিকিৎসা করাতে গিয়ে এক পরিবার আজ চরম আর্থিক সংকটে পড়েছে। এরই মধ্যে নতুন করে নেমে এসেছে আরও একটি বিপর্যয়—পরিবারের মাতা আজ ভোরবেলা হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, ভাইয়ের চিকিৎসার পেছনে ইতোমধ্যেই সব সঞ্চয় শেষ হয়ে গেছে। নিঃস্বপ্রায় অবস্থায় এখন মায়ের চিকিৎসা চালানো তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আবেদন জানিয়েছেন পরিবারটি।

আবেদনে বলা হয়েছে, “মা ছাড়া আমাদের আর কেউ নেই। ভাইয়ের চিকিৎসা করাতে গিয়ে আমরা সব হারিয়েছি। এখন মায়ের চিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ ও অর্থ প্রেরণের তথ্য নিচে দেওয়া হলো—

মোবাইল (বিকাশ – পারসোনাল): 01946282439
ব্যাংক: আইএফসি ব্যাংক
নাম: SUSMOY ACHERIA
হিসাব নম্বর: 0220094412811
CAQ: 5956621

প্রয়োজনে সরাসরি যোগাযোগের জন্য উক্ত নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।

মানবিক সহায়তায় এগিয়ে এলে একটি পরিবার আবার নতুন করে বাঁচার আশার আলো দেখতে পারে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।