ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ ছিল সাবরিনা জামান রিবার। বিশেষ করে নাচ, ছবি আঁকা, অয়েল পেইন্টিং ও স্কেচ—এসবের মধ্যেই খুঁজে পেয়েছেন নিজের পরিচয়। একটি রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা রিবার জন্য পথচলাটা সহজ ছিল না, তবে সকল বাধা অতিক্রম করে আজ তিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন।
রিবার ক্যারিয়ারের যাত্রা শুরু হয় ২০১০ সালে। সেই সময় থেকেই বন্ধু, আত্মীয়স্বজন এবং পরিচিত মহলের অনুপ্রেরণায় নিয়মিত নাচ চর্চা শুরু করেন। একই বছর তিনি প্রথমবারের মতো মঞ্চে পারফর্ম করেন, যেখানে নিজের কোরিওগ্রাফি দিয়ে দর্শকদের নজর কাড়েন।এরপর থেমে থাকেননি রিবা। নিজের স্বপ্নকে আরও বড় পরিসরে নিতে সম্প্রতি তিনি তার বন্ধু উপমার নিজের নাচের ইনস্টিটিউটের(উপমায়া ডান্স একাডেমী বাই মারিয়া ফারিহ্ উপমা) মাধ্যমে
বর্তমানে ইনস্টিটিউটের দ্বিতীয় সিজনে ১২ টি ক্লাস সম্পন্ন করেন। যেখানে শিক্ষার্থীদের বেসিক ডান্স জ্ঞান থেকে শুরু করে পারফরম্যান্সের জন্য প্রস্তুত করা হচ্ছে। নিয়মিত রিহার্সালের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো হচ্ছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে।
তারপর বন্ধু উপমার পরামর্শে একটি ডান্স পারফর্মেন্স করার সুযোগ পায় রিবা। অনকে কম সময়ে অনুশীলন করে বন্ধু উপমার সহায়তায় দেশীয় সংস্কৃতি, চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ উদযাপন ইত্যাদিকে কেন্দ্র করে ভারত নাট্য ক্লাসিকাল এর একটি বিশেষ ব্লেন্ডেড পারফরম্যান্স এ অংশগ্রহণ করে।যেটা গত ১৩ এপ্রিল (যাত্রা বিরতি) তে প্রচার করা হয়। যেখানে ভারতীয় নৃত্য ও ক্লাসিকাল নাচের সমন্বয় দেখা যায়। প্রায় ২০ মিনিটের এই পরিবেশনাটি শিগগিরই মঞ্চে আসার কথা রয়েছে।এ সবকিছু সম্ভব হয়েছে বন্ধুর উপমার জন্য একথা বলে উপমাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রিবা ।নিজের চেষ্টা, পরিশ্রম ও স্বপ্নকে সঙ্গী করে রিবা এগিয়ে যাচ্ছেন এক নতুন পরিচয়ে—নতুন রূপে রিবা।

