etcnews
ঢাকাTuesday , 14 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ছোট বেলায় মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম : পরীমণি

etcnews
April 14, 2026 11:36 pm
Link Copied!

ঢালিউড অভিনেত্রী পরীমণির এবারের পয়লা বৈশাখ উদযাপন ছিল একটু ভিন্ন, একটু বেশি আবেগঘন। নিজের আনন্দের চেয়ে সন্তানদের ঘিরেই সাজিয়েছেন এই বিশেষ দিনটি।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে শৈশবের স্মৃতিচারণ করেন তিনি। তুলে ধরেন তার সাদামাটা বেড়ে ওঠা এবং মায়ের শাড়ির সঙ্গে জড়িয়ে থাকা মধুর স্মৃতি। পরীমণি জানান, ছোটবেলায় তিনি তার মা ও নানীর শাড়ি কেটে বৈশাখের পোশাক বানাতেন—যা ছিল তার কাছে অনন্য আনন্দের উৎস।

সেই শৈশবের ভালোবাসা ও ঐতিহ্যই এবার নিজের সন্তানদের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছেন এই অভিনেত্রী। তাই নিজের শাড়ি দিয়েই তৈরি করেছেন সন্তানদের বৈশাখী পোশাক।

পোস্টে তিনি লিখেছেন, সন্তানদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় রয়েছেন তিনি। তাদেরকে নিজের শাড়ি দিয়ে বানানো পোশাকে সাজিয়ে দেখতে মুখিয়ে আছেন—যেন সেই দৃশ্যে ফিরে পাবেন নিজের ছোটবেলার আনন্দময় মুহূর্তগুলো।

পরীমণি আরও বলেন, ‘ছোট বেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ..সে যে কি আনন্দ!’

সন্তানদের সাজে নিজের শৈশবকে খুঁজে পাওয়ার এই আবেগঘন অনুভূতি পরীমণির এবারের বৈশাখ উদযাপনকে করেছে আরও বেশি বিশেষ ও স্মরণীয়।

এসএসকে/

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।