বিনোদন ডেস্ক
নববর্ষকে ঘিরে সংগীতপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে ‘চল বৈশাখী মেলায়’ শিরোনামের একটি রিদেমিক বৈশাখী গান। সুর ও সংগীতায়োজনে এই গানটি প্রকাশ করেছেন ArtBox Music।
গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ডক্টর শম্পা দেওয়ান, যার কণ্ঠে বৈশাখের প্রাণবন্ত আবহ ফুটে উঠেছে অনবদ্যভাবে। গানের কথা লিখেছেন গীতিকার নূরে আলম মামুন। সুর ও সংগীতায়োজনে বৈশাখের উৎসবমুখরতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।গানটির ভিডিওতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আলিফ ও নুসরাত জাহান ফাতেমা। পুরো ভিডিওর দিক নির্দেশনা দিয়েছেন নির্মাতা ফারহান আহমেদ, যেখানে বৈশাখী মেলার ঐতিহ্য, রঙিন পরিবেশ ও আনন্দঘন মুহূর্তগুলোকে চিত্রায়িত করা হয়েছে।
প্রকাশিত গানটি ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ArtBox Music। বৈশাখের আনন্দকে আরও রঙিন করতে গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

