etcnews
ঢাকাSaturday , 11 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সপরিবারে মঞ্চ নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

etcnews
April 11, 2026 10:14 pm
Link Copied!

রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় পরিবারসহ উপস্থিত হয়ে শিশুতোষ নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তারা ‘কবি চিতাবাঘ’ শিরোনামের নাটকটি উপভোগ করেন। ব্যস্ত সরকারি সূচির মাঝেও কিছুটা সময় বের করে পরিবারের সদস্যদের নিয়ে নাটক দেখতে যান তিনি।

জানা গেছে, ‘কবি চিতাবাঘ’ নাটকটি আয়োজন করে শিকড় চিলড্রেনস থিয়েটার। নওশিন আফরোজ বৃষ্টির গল্পে এবং হালিমা তুস সাদিয়া নিশার নির্দেশনায় নাট্যরূপ দেন তপু চন্দ্র দাস।

নাটক শেষে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার স্ত্রী ও কন্যাও শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিনয়ের প্রশংসা করেন।

এর আগে গত ৩ এপ্রিল কন্যা জাইমা রহমানকে নিয়ে ধানমণ্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে একটি চলচ্চিত্র উপভোগ করেছিলেন তিনি।

ডেস্ক/এসএসকে

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।