etcnews
ঢাকাSaturday , 11 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন সেই ভাইরাল কন্যা ফারজানা সিথী

etcnews
April 11, 2026 9:17 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাইয়ের সেই ভাইরাল কন্যা ফারজানা সিথী ।

শনিবার (১১ এপ্রিল) তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন। এর আগে শুক্রবার সকাল ১১টায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

ফরম সংগ্রহের পর ফারজানা সিথী জানান, তিনি নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বক্তব্য দেবেন। তিনি আশা প্রকাশ করেন, দলীয় সিদ্ধান্তে তিনি চূড়ান্তভাবে মনোনয়ন পাবেন।

জানা যায়, ফারজানা সিথীর বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এসএসকে/

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।