etcnews
ঢাকাMonday , 9 February 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

জামায়াত-বিএনপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

etcnews
February 9, 2026 12:06 pm
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশিত এক প্রাক-নির্বাচনী জরিপে বড় চমক। জরিপ অনুযায়ী জামায়াত ও বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট ১০৫টিতে, আর বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টিতে জয় পাবে বলে এক জরিপ প্রতিবেদনে দাবি করা হয়েছে।সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টনে ফার্স হোটেলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) নামের একটি সংস্থা এই প্রাক-নির্বাচনী জনমত জরিপ প্রকাশ করে।

জনমত জরিপে দেখা যায়, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১০৫টি সংসদীয় আসনে জয় পাবে। বিএনপি নেতৃত্বাধীন জোট জয় পাবে ১০১টিতে। অন্যরা পাবে ১৯টি আসন। আর প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫টি আসনে।গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাবে ৮৯ দশমিক ৬০ শতাংশ। আর ‘না’ ভোট পাবে ৯ দশমিক ১০ শতাংশ ভোট।

উল্লেখ্য, দেশের ৩০০ সংসদীয় আসনের ৬৩ হাজার ৬১৫ জন ভোটারের মতামত নিয়ে জরিপটি করা হয়। ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত জরিপ করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।