etcnews
ঢাকাSunday , 8 March 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

হেমায়েতপুর–সিংগাইর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ

etcnews
March 8, 2026 5:25 pm
Link Copied!

মো : সুমন খান, (মানিকগঞ্জ) 

হেমায়েতপুর–সিংগাইর আঞ্চলিক সড়কের ভাকুম আয়নালের ব্রিজের পশ্চিম পাশে জয়মন্টপ বাক্কুম বাসস্ট্যান্ড এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যার কিছু সময় আগে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে জানা যায়, আহত মোটরসাইকেল চালকের বাড়ি মাগুরা জেলায়। অন্যদিকে প্রাইভেট কারের চালক এ ঘটনায় সম্পূর্ণ সুস্থ আছেন।

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়রা জানান, সড়কে বেপরোয়া গতির কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।