etcnews
ঢাকাFriday , 9 January 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

তিন যানবাহনের সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ৪

etcnews
January 9, 2026 9:01 am
Link Copied!

কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে দুই শিশুসহ বাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার। তিনি জানান, গাড়ির ভেতর একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ পাওয়া গেছে। তাদের পরিচয় জানা যায়নি। 

ইকবাল বাহার বলেন, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এরপর বাসে আগুন লেগে যায়। পুরো বাসে আগুন ধরে যায়। 

তিনি জানান, এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। 

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।