etcnews
ঢাকাTuesday , 11 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীর ‘মন’ নিয়ে দুই শিক্ষার্থীর মারামারি, কলেজ বন্ধ ঘোষণা

etcnews
November 11, 2025 6:17 am
Link Copied!

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে দুই ছাত্র পছন্দ করাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে উত্তেজনা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর বিকেলে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

কলেজ সূত্রে জানা গেছে, কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে পছন্দ করেন দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। একই মেয়েকে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীও পছন্দ করেন। এ নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। এ দ্বন্দ্বের জেরে সকাল ১০টার দিকে কলেজ চত্বরে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুই বর্ষের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে ধাওয়াপাল্টা ধাওয়া শুরু করে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় এলাকার কিছু বাসিন্দা কলেজের টিনশেডের সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, একজনকে দুজন ভালোবাসে। সকাল থেকে কলেজ চত্বরে দুজনের মধ্যে কে কার আগে ভালোবেসেছে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে দুই বর্ষের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে দুই বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সবকিছু স্বাভাবিক আছে।

জিকেপি কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে পরিস্থিতি শান্ত রাখতে কলেজ পরিচালনা কমিটি জরুরি সভা করে অনির্দিষ্ট সময়ের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, এক মেয়েকে দুজন পছন্দ করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।