ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অনিয়ম, জালিয়াতি ও প্রহসনের অভিযোগ তুলে প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন ইনসানিয়াত বিপ্লব হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার (ব্যালট নং-১০)।
আজ এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, “আগে থেকেই শিবির প্রার্থীর পক্ষে পূরণকৃত ব্যালট ব্যবহার এবং বিভিন্ন কৌশলে জালিয়াতির মাধ্যমে ভোট গ্রহণ চলছে। এর মাধ্যমে শিবির প্রার্থীকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”তিনি জানান, এই পরিস্থিতিতে তিনি নিজেকে প্রার্থীতা থেকে প্রত্যাহার করছেন এবং এই “ভুয়া নির্বাচন” বর্জন ও বয়কটের ঘোষণা দিচ্ছেন।
তাহমিনা আক্তার নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন, “শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।”

