etcnews
ঢাকাMonday , 1 September 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।

etcnews
September 1, 2025 12:49 pm
Link Copied!

জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ১ লা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে বিকাল ৩ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মো: দেলোয়ার হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডঃ মোঃ মামুন অর রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সভাপতি মোঃ আবুবক্কর সিদ্দিক। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, সভাপতি জাহিদ রাতুল, জাতীয়তাবাদী আদর্শের
কর্মচারীদের প্রতিনিধি মোঃ মাহবুব হোসেন, মোঃ মোশারফ হাওলাদার, জিয়া পরিষদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ইউনিটের কার্যনির্বাহী সদস্য রিয়াজ কাঞ্চন শহীদ, ডঃ আমিরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ রাহাত মাহমুদ, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ইউ ট্যাব) পবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো:.ইখতিয়ার উদ্দিন, ইউ ট্যাব নেতা প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা আনোয়ার, প্রফেসর ডঃ মুহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর ডঃ মুহাম্মদ আতিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে । কোন কুচক্রী মহলের ষড়যন্ত্রে যাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও একাডেমির কার্যক্রম বিঘ্নিত না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন। সকল আলোচকবৃন্দ জাতীয়তাবাদী দলের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সকল পর্যায়ে নেতৃবৃন্দের ইস্পাত কঠিন ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা শেষে দোয়া মোনাজাত ও তাবারক বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।