etcnews
ঢাকাSaturday , 26 April 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার

etcnews
April 26, 2025 5:24 am
Link Copied!

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোমে অবস্থিত (বাংলাদেশ দূতাবাস) বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ হাউস পরিদর্শন করার সময় সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় ৯টা ২৫ মিনিট কাতার থেকে রওনা হয়ে ইতালির স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায়) রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

জানা গেছে, প্রধান উপদেষ্টা পৌঁছানোর এক ঘণ্টা পর স্থানীয় সময় শুক্রবার বিকেলে সেন্ট পিটার স্কয়ারে যান এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবার জন্য সেন্ট পিটার স্কয়ারে যাবেন ড. ইউনূস।

রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করবেন এবং সোমবার (২৮ এপ্রিল) ভোরে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।