etcnews
ঢাকাMonday , 10 March 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

etcnews
March 10, 2025 9:15 am
Link Copied!

ফয়সাল মাহমুদ

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। সোমবার ভোরে সদর উপজেলার দ্বারিয়াপুরে এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাদ্দাম হোসেন, রাজশাহীর পবা উপজেলার ডাংগিরপাড়ার সাইদুর রহমানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক ছিলেন।
ওসি ও স্থানীয়রা জানান, ভোর ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এতে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে সাদ্দামকে মৃত ঘোষণা করে চিকিৎসক। দুর্ঘটনা ও উদ্ধার অভিযানের কারণে সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যহত হয়।
ওসি বলেন, নিহত সাদ্দামের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।