etcnews
ঢাকাMonday , 3 March 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ওবায়দুল কাদেরের সর্বশেষ ট্র্যাক করা লোকেশন রাজধানীর মোহাম্মদপুর

etcnews
March 3, 2025 1:00 pm
Link Copied!

প্রবাসী সাংবাদিক ইলিয়াস বার বার দাবি করছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে আছেন? কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজে পাচ্ছে না। তবে সর্বশেষ তার মৃত্যু নিয়ে পোস্টকার্ড ভাইরাল হয়। 

এদিকে গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সে সময় দলটির সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই গ্রেপ্তার বা পলাতক রয়েছেন।তবে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর হাসিনার পর সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যার নাম, তিনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদেরের পালিয়ে যাওয়া নিয়ে নানা সময় নানা তথ্য জানা যায়। কখনো সিলেটে অবস্থান কিংবা হংকং বা ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার খবর শুনা গেলেও কার্যত এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন ওবায়দুল কাদের।

সর্বশেষ নাগরিক টিভির নাজমুস সাকিবের উপস্থাপনায় জানানো হয়, নবাগত নায়িকা মেঘলার মৃত্যু রহস্য নিয়ে ওবায়দুল কাদেরের লালসার শিকার হয়েছিলেন প্রয়াত এই নায়িকা। যেখানে আরো জানানো হয়, ওবায়দুল কাদেরের কল লিস্ট ট্র্যাকিং এ জানা গেছে ৫ আগস্ট সর্বশেষ ওবায়দুল কাদেরের ব্যাবহৃত ফোন নাম্বারটির লোকেশন দেখায় মোহাম্মদপুরে। তারপর থেকেই বন্ধ হয়ে যায় কাদেরের ফোন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।