etcnews
ঢাকাWednesday , 26 February 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে জাতিসংঘ মহাসচিবের চিঠি

etcnews
February 26, 2025 8:45 am
Link Copied!

বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, আপনার চিঠির জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গত ৭ ফেব্রুয়ারি রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক আপনার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানের মাধ্যমে আপনার চিঠি পেয়েছি।

চিঠিতে বাংলাদেশে রোহিঙ্গা সংকটের প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগের বিষয়টি স্বীকার করেন গুতেরেস।

তিনি বলেন, আমি বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি প্রকাশ করছি। রোহিঙ্গা ইস্যুতে আমি আপনার উদ্বেগের বিষয়টি স্বীকার করি এবং তাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে সমর্থন জানাতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করব।

জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আঞ্চলিক পক্ষ, আসিয়ান এবং অন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করাও আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি যাতে করে বাংলাদেশ ও মিয়ানমারে জাতিসংঘের কান্ট্রি টিম মানবিক সাহায্য ও জীবিকার সহায়তা সর্বোচ্চভাবে প্রদান করতে পারে। জরুরি ত্রাণ সমন্বয়কারী এবং আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে জাতিসংঘ এই ইস্যুকে অগ্রাধিকার দেবে।

গুতেরেস আশা প্রকাশ করেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিষয়ে আয়োজিত সম্মেলনটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে এবং এ বিষয়ে সমাধান খুঁজে বের করার সুযোগ সৃষ্টি করবে। আগামী ১৩ থেকে ১৬ মার্চ রমজান মাসে বাংলাদেশ সফরের সময় দুজনের আলোচনা আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।