মাগুরা প্রতিনিধি।।
মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর-যশোবন্তপুর গ্রামে ২৯ মে বিকালে
মহম্মদপুর থানার পলাশবাড়ীয়া ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে,আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ মোস্তাফিজুর রহমান সহকারি পুলিশ সুপার শালিখা সার্কেল, মাগুরা।পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি এম রেজাউল করিম চুন্নু।
এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর অফিসার এস আই মোঃ সাইদুর রহমানসহ গ্রামবাসী এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

