etcnews
ঢাকাTuesday , 28 May 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে ঘরের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

etcnews
May 28, 2024 6:52 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের আব্দুল হান্নান (নোয়াব)মিয়ার ঘরের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

বাড়ির লোকজন ও স্থানীয় সুত্র জানায়,সোমবার রাতে নোয়াব মিয়া নিজের রুমে তালা লাগিয়ে স্ত্রী সন্তানদের সাথে নিয়ে পাশের রুমে ঘুমিয়ে ছিলেন।
রাতের কোন এক সময় চোরেরা তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সিন্ধুক থেকে স্বর্নের ৩জোড়া কানের দুল,গলার ১ টি চেইন,পায়ের ৩ জোড়া নুপুর ও শাড়ি কাপড় ও নগদ ৯৫ হাজর টাকা সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায়।এ সময় চোরেরা জরুরী কাগজপত্রও তছনছ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কথা বলতে চাইলে নোয়াব মিয়ার স্ত্রী রাশেদা বেগম বলেন,ঘরের তালা ভেঙে চোরেরা ঘরের ভিতরে আরো চারটি তালা ভেঙ্গে সব মালামাল নিয়ে গেছে। অপর দুই ঘরের তালাও ভেঙ্গেছিল কিন্তু ওই ঘর থেকে কিছু নিতে পারেনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।