etcnews
ঢাকাWednesday , 15 May 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে আচরণবিধি লঙ্ঘণের দায়ে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীকে শো’কজ

etcnews
May 15, 2024 5:57 pm
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘণের অভিযোগে চেয়ারম্যান পদ প্রার্থী ড. হারুণ অর রশীদ হাওলাদারকে শো’কজ নোটিশ দিয়েছে প্রশাসন। গত বুধবার (১৫ মে) সকালে পটুয়াখালীর রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার স্বাক্ষরিত চিঠিতে ওই প্রার্থীকে ৩কার্যদিবসের মধ্যে কারণ দর্শাণোর নির্দেশ প্রদান করেছেন। পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার যাদব চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিৎ করেছেন। তিনি জানান, জনচলাচলে বিঘ্নসৃষ্টি করে নির্বাচনী সভা করা ও উস্কানীমূলক বক্তব্যে আচরণ বিধি লঙ্ঘণের কারণে তাকে শো-কজ নোটিশ প্রদান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অগ্রাহ্য করলে প্রার্থীতা বাতিলসহ পরবর্তি প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেয়া হবে।
এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. হারুণ অর রশীদ হাওলাদার বলেন, বিষয় টি আমি অবহিত আছি আগামী ১৯ তারিখ এর মধ্যে লিখিত জবাব চেয়েছেন আমি দিয়ে দিব।
উল্লেখ্য, আগামী ২৯ মে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।