etcnews
ঢাকাSaturday , 28 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সভা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

etcnews
November 28, 2026 8:49 pm
Link Copied!

মো. মাসুদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের আট মেধাবী সদস্যসন্তানকে নগদ অর্থ ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া লটারির মাধ্যমে ১২৩ জন সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

শনিবার সকালে ক্ষেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হলে উপস্থিত শিক্ষক-কর্মচারীরা দাঁড়িয়ে সম্মান জানান। জাতীয় সংগীত শেষ হলে তাঁরা পুনরায় নিজ নিজ আসনে বসেন।

কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. নকীব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কালবের ‘ঘ’ অঞ্চলের পরিচালক মো. খন্দকার নজরুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ক্ষেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, সংগঠনের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন বিশ্বাস ও মো. ইউসুফ আলী, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ এবং প্রভাষক আসাদুজ্জামান খান।

এ সময় সংগঠনের পরিচালক ও শিক্ষক মিজানুর রহমান, সদস্য বেল্লাল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে আট মেধাবী সদস্যসন্তানের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে লটারির মাধ্যমে ১২৩ জন সদস্যের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।