পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে টিএসসির কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন,”বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপটের অন্যতম প্রধান ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।”
উপাচার্য আরও বলেন, “জাতীয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি এত কম হওয়া দুঃখজনক। ক্যাম্পাসে অবস্থান করেও যারা অনুষ্ঠানে অংশ নেননি, তারা সরকারি অনুষ্ঠানকে অবজ্ঞা করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আলোচনা সভার শেষ পর্যায়ে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

