etcnews
ঢাকাWednesday , 4 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে আরবি ভাষার দক্ষতা যাচাইয়ে আন্তর্জাতিক সার্টফিকেশন বিষয়ক সেমিনার

etcnews
November 4, 2026 5:28 pm
Link Copied!

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আরবি ভাষায় দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিক সনদবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ৪২৭ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আত-তানাল আল-আরাবি ইউনিভার্সিটি এনগেজমেন্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ’- এ সেমিনারের আয়োজন করে। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জর্ডানভিত্তিক আরবি ভাষা শিক্ষা ও দক্ষতা তৈরির প্রসিদ্ধ কর্মসূচি ‘আত-তানাল আল-আরাবি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রউফ যুহদী হোসাইন মোস্তফা। তিনি জর্ডানের মধ্যপ্রাচ্য বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী উপাচার্য।

এসময় সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাসউদ আল মাহাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এছাড়া উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকেন্দার আলীসহ অনুষদের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আমি এটা বিশ্বাস করতে চাই, অন্য শিক্ষার্থীরা যেটা পারবে, থিওলজি অনুষদের শিক্ষার্থীরা সেটা পারবে; তোমরা যেটা পারবে, সেটা অন্য শিক্ষার্থীরা পারবে না। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে, যেন তারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নীতি, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন দক্ষ নাগরিক এবং মানবসম্পদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আত-তানাল সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দেন উপাচার্য।

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।