etcnews
ঢাকাSunday , 1 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ষড়যন্ত্র করে ইবিতে ছাত্র সংসদ নির্বাচন হতে দেয়া হয়নি; ডা. শফিকুর

etcnews
November 1, 2026 4:47 pm
Link Copied!

ইবি প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ​প্রত্যেকটি নির্বাচনে ইসলামি ছাত্রশিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলে ইসলামি ছাত্রশিবির বিপুল ভোটে বিজয়ী হতো। কিন্তু ষড়যন্ত্র করে এখানে নির্বাচন দেওয়া হয় নাই।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টায় ১১ দলীয় ঐক্যের লং মার্চের পথসভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র সংসদে ছাত্রশিবিরের বিজয় লাভের একমাত্র কারণ তারা জ্ঞান, শিক্ষা ও প্রজ্ঞাকে সম্মান করে। ​ছাত্রশিবির বন্দুক আর রিভলভার চালায় না, ​গেস্টরুম, গণরুম করে কাউকে তাদের মিছিলে যেতে বাধ্য করে না। যে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে সব জায়গা থেকে ঝাড়ু পিটা করে গণরুম বিদায় করে দেওয়া হয়েছে। এখন ছাত্র-ছাত্রীরা শান্তিতে মেধার ভিত্তিতে হলে থাকতে পারছে। সম্মান, নিরাপত্তার ও গৌরবের সাথে ​ লেখাপড়ায় মনযোগ দিতে পারছে। আর মিছিলে যেতে কাউকে বাধ্য করা হয় না।

তিনি আরো বলেন, আমরা সেই বাংলাদেশ চাই, সেই শিক্ষা প্রতিষ্ঠান চাই, সুশিক্ষা চাই ​যে শিক্ষা হাতে নিয়ে আমাদের সন্তানরা এক ঘণ্টাও বেকারত্বে ভুগবে না। বরঞ্চ দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে সেই শিক্ষাটাই আমরা আমাদের সন্তানদেরকে দিতে চাই। ​যারা এটা চায় না তারাই গণভোটের গণরায় মানতে চায় না ​ইনশাল্লাহ এ দাবি আদায় হবে ​এ দাবি আপনাদের এ দাবি কোটি মানুষের। আমরা কথা দিচ্ছি লড়াই করে যাব আর জনতার জয় হবে ইনশাল্লাহ।

প্রসঙ্গত, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার-সহ ৭ দাবিতে ঢাকা থেকে শরীয়তপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত লং মার্চ কর্মসূচি পালন ১১ দলীয় ঐক্য জোট।

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।