etcnews
ঢাকাMonday , 12 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে ঊষার নতুন কমিটি, সভাপতি অমিয় সম্পাদক রিফাত

etcnews
October 12, 2026 10:21 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ঊষা) ২০২৬–২০২৭ কার্যনির্বাহী পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে অমিয় জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে রিফাত রহমান দায়িত্ব পেয়েছেন।

১০ অক্টোবর ২০২৬ তারিখে ঊষার কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি শাহরিয়ার লিমন ও সাধারণ সম্পাদক মোশাক মাহমুদ তৌফিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য পদে সাংগঠনিক সম্পাদক হয়েছেন জামাতুল মাজিদ ফুয়াদ, প্রচার সম্পাদক মো. আরেফীন শরীফ সূর্য, দপ্তর সম্পাদক এম. মেজবাউদ্দুর রহমান এবং কোষাধ্যক্ষ মো. আহসানুল ইসলাম রোহান।

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা) একটি সামাজিক সংগঠন। প্রাক্তন ও বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে কাজ করে।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।