etcnews
ঢাকাMonday , 12 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবিতে রিসার্চ সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

etcnews
October 12, 2026 10:00 am
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিসার্চ সোসাইটির নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ এবং প্রবীণ সদস্যদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিসার্চ সোসাইটির সহসভাপতি সাদ্রিতা সরকার শশী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিসার্চ সোসাইটির দুইজন উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান এবং জিনোম সেন্টারের উপপরিচালক ড. মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে রিসার্চ সোসাইটির সভাপতি ফরহাদ ইসলাম বলেন, গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা এবং তাদের গবেষণামুখী করে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। নবীন সদস্যদের জন্য রিসার্চ সোসিটি একটি নতুন শেখার ক্ষেত্র, যেখানে তারা গবেষণার মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন। অন্যদিকে, প্রবীণ সদস্যদের অভিজ্ঞতা ও অবদান সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা চাই, নবীন ও প্রবীণ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় রিসার্চ সোসাইটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ গড়ে তুলতে আরও কার্যকর ভূমিকা রাখুক।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।