etcnews
ঢাকাFriday , 2 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইবির গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

etcnews
October 2, 2026 6:35 pm
Link Copied!

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ’গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ এর নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মখদুম শাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পরিষদের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মামুন আল-রশীদ, বিশেষ অতিথি হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রভাষক উম্মে সালমা লুনা ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইয়ামিন মাসুম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং ভোজন পর্ব আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, নবীনদের স্বাগত জানানো ও বিদায়ীদের সম্মান জানানোর পাশাপাশি গাজীপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বাড়ানোই আয়োজনটির মূল লক্ষ্য। জেলার শিক্ষার্থীদের একাডেমিক জীবনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা।

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।