etcnews
ঢাকাTuesday , 22 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা ইস্যুতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি: কাতারের প্রধানমন্ত্রী

etcnews
September 22, 2026 11:15 am
Link Copied!

মধ্যপ্রাচ্যে নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি।রোববার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে কাতার ইকোনমিক ফোরামে তিনি বলেন, ইরান কাতারের প্রতিবেশী। তাই পুরো অঞ্চলকে দায়িত্বশীলভাবে একসঙ্গে কাজ করতে হবে। ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করাও জরুরি।ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে পুরো অঞ্চলের জন্য সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান জানান তিনি। তার মতে, এই যুদ্ধ সবার জন্য একটি সতর্ক সংকেত হওয়া উচিত।

কাতারের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আবার সরাসরি হামলা চালাতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে খবর প্রকাশিত হয়।এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে উপসাগরীয় দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ছে। কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত জ্বালানি পরিবহন ও পণ্য আমদানির জন্য হরমুজ প্রণালির ওপর অনেকাংশে নির্ভরশীল।হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে কাতার চলতি মাসের শুরুতে গ্যাস রপ্তানির ক্ষেত্রে বিশেষ পরিস্থিতির মেয়াদ নভেম্বরের শুরু পর্যন্ত বাড়িয়েছে।

রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশও মধ্যপ্রাচ্যে নতুন ধরনের চিন্তাভাবনার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি যুদ্ধ বন্ধে আলোচনায় ইরান ও আরব দেশগুলোর মধ্যে সমঝোতার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

এদিকে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় হরমুজ প্রণালির বিকল্প পথ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সৌদি আরবের দাবি, ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে।

অন্যদিকে ইয়েমেনে হুতি বাহিনীর অভিযানও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হুতিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তারা সৌদি আরবের জাহাজ চলাচলে অবরোধ আরোপ করেছে এবং সপ্তাহান্তে রিয়াদ বিমানবন্দরেও হামলা চালিয়েছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।