etcnews
ঢাকাThursday , 17 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় হত্যা চেষ্টা মামলায়-যুবদল,ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩

etcnews
September 17, 2026 8:12 pm
Link Copied!

​নাটোর প্রতিনিধি: নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত অবস্থায় মোঃ আক্তার হোসেন (২৬) নামের এক যুবক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলা যুবদলের এক নেতা ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) নলডাঙ্গা থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। দুপুরে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের নামে মামলাটি দায়ের করেন ভিকটিমের পিতা মোঃ এরশাদ আলী (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন ২নং মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের আক্কাশের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ব্যাটারিচালিত অটো রিকশা নিয়ে সেখানে পৌঁছালে নারী সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আক্কাশের মোড়ের পাকা রাস্তার ওপর ভিকটিম আক্তার হোসেনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে ভিকটিমকে গুরুতর জখম করে।

​আঘাতে ভিকটিম ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে রাত ৯:১৫ ঘটিকায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১১:২০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বাঁশিলা গ্রামের তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারকৃত আসামীরা হলেন, ​মৃত জমসেদ খানের ছেলে,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া (৪৫) মোঃ মাসুদের ছেলে,ছাত্রদল কমী ​মোঃ শাকিল (২৫),সেন্টুর ছেলে ছাত্রদল কমী ​মোঃ হিমেল (২৫)।

ঘটনার সংবাদ পেয়ে নলডাঙ্গা থানার তদন্ত ইন্সপেক্টর,সেকেন্ড অফিসার এসআই সুব্রত কুমার,এসআই মোঃ আব্দুল মালেক, এসআই হাসান মাহমুদ, এসআই শাহিন বাদশা, এসআই মেহেদী ও এএসআই জাকির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

​থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানিয়েছে, ঘটনার পরে থানায় একটি এজাহার দায়ের হয়ে এজাহার দায়ের ভিত্তিতে তিন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

/কানিজ/মোতাহার

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।